ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে ঢাকাই শাড়ি পরে পূজা করলেন প্রিয়াঙ্কা

আকাশ বিনোদন ডেস্ক :

সম্প্রতি কাঁচের বোতল হাতে শর্ট ড্রেসের ছবি পোস্ট করে হইচই ফেলে দেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার শাড়ি পরে আলোচনায় ‘দেশি গার্ল’।

ধুমধাম করে লক্ষ্মী-গণেশের পূজা করলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস দম্পতি।

বিদেশি শ্বশুরবাড়ি তবুও দুই বাড়ির পৃথক পরিবেশে ও সংস্কৃতিতে নিজেকে সুন্দর মানিয়ে নিয়েছেন তিনি। এবার দীপাবলিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ধুমধাম করে লক্ষ্মী-গণেশের পূজা করেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস দম্পতি।

সেখানে নজর কেড়েছে নিক-প্রিয়াঙ্কার সাজ। প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যায়, বাংলার বিখ্যাত ঢাকাই শাড়ি পরেছেন প্রিয়াঙ্কা। হলুদ ঢাকাইয়ের সঙ্গে সাদামাটাভাবে সেজেছেন তিনি। অন্যদিকে নিকের পোশাক সাদা পাঞ্জাবী, সঙ্গে লাল সুতোর কাজ। ভক্তিভরে প্রথা মেনে রুপার তৈরি লক্ষ্মী-গণেশের পূজা করেন দু’জনে।

প্রিয়াঙ্কা বর্তমানে হলিউডের স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি পরিচালনা করছেন অ্যাভেঞ্জারস: এন্ড গেম’র নির্মাতা অ্যান্টনি। সিরিজটি অ্যামাজন প্রাইমে দেখা যাবে।

এছাড়াও রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এর বাইরে বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমাতেও দেখা যাবে এ অভিনেত্রীকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে ঢাকাই শাড়ি পরে পূজা করলেন প্রিয়াঙ্কা

আপডেট সময় ১১:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১