ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

নজরুল সরোবর হবে ধানমন্ডি লেকে: মেয়র তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

রবীন্দ্র  সরোবরের অনুরূপ রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় নজরুল সরোবর নির্মাণ করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এটি হবে নগরীর একটি অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। এ তথ্য জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

শুক্রবার নগরভবনে তার কার্যালয়ে মেয়র তাপস বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী আমরা ধানমন্ডি লেক এলাকায় রবীন্দ্র সরোবরের অনুরূপ নজরুল সরোবর নির্মাণ করব। রবীন্দ্র সরোবরটিও তিনিই (প্রধানমন্ত্রী) নির্মাণ করেছিলেন।

মেয়র তাপস বলেন, ধানমন্ডি লেক এলাকায় নজরুল সরোবর নির্মাণের জন্য উপযুক্ত স্থানের সন্ধান চলছে। প্রাথমিকভাবে ধানমন্ডি ১৫/এ এলাকাটিকে সরোবর নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে দক্ষিণ সিটির পক্ষ থেকে।

মেয়র বলেন, নজরুল সরোবর, রবীন্দ্র সরোবরের মতোই নগরবাসীর বিনোদন ও বেড়ানোর জন্য একটি দর্শনীয় স্থান হবে। বছরজুড়ে নগরীর মানুষ এখানে অনুষ্ঠানের আয়োজন করবে এবং এটি হবে নগরীর একটি অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নজরুল সরোবর হবে ধানমন্ডি লেকে: মেয়র তাপস

আপডেট সময় ০৫:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১