ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উপজেলায় ৩০ এমবিপিএস ইন্টারনেট

আকাশ আইসিটি ডেস্ক :

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এর ফলে আরও .৯ জিবিপিএস ব্যান্ডউইথের ব্যবহার বাড়বে রাষ্ট্রীয় এ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের। সূত্রমতে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোগ দিতে এ সংক্রান্ত একটি চাহিদাপত্র বিটিসিএলকে দেওয়া হয়েছে।

এ নিয়ে এক পোস্টে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, এ সংযোগ উপজেলা স্তরে চিকিৎসায় ব্যাপক সহায়তা করবে। এর আগে ৮০টি উপজেলা চক্ষু ক্লিনিকে বিটিসিএল ডিজিটাল সংযোগ দিয়েছে যেখানে টেলিমেডিসিন চলছে। অন্যদিকে এখনই বিটিসিএল ৪৫০ জিবিপিএসের বেশি ব্যান্ডউইথ ব্যবহার করছে আর প্রতিদিন তা বাড়ছে। প্রসঙ্গত গত ১১ মার্চ টেলিমেডিসিন প্রযুক্তি ব্যবহার করে চোখের রোগীদের সেবা দিতে দেশের ২০ জেলার ৭০টি কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রমের উদ্বেধান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিসিএল-এর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে এরপর দেশজুড়ে একে এক মোট ১০৯টি উপজেলায় চালু হয় কমিউনিটি ভিশন সেন্টার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে আতিথেয়তা প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস

উপজেলায় ৩০ এমবিপিএস ইন্টারনেট

আপডেট সময় ০৯:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১