ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিক্ষার্থী ভর্তিতে উচ্চতা-ওজন সমর্থনযোগ্য নয়

আকাশ জাতীয় ডেস্ক: 

শিক্ষার্থী ভর্তিতে উচ্চতা ও ওজন নির্ধারণ করা সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৩১ অক্টেবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চিকিৎসা বিজ্ঞানের আদিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর প্রিপোটরি কলেজে শিক্ষার্থী ভর্তিতে উচ্চতা ও ওজন নিয়ে শর্ত থাকার বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, বিষয়টি আমার নজরে আসেনি। খতিয়ে দেখা হবে। বিদ্যালয়ে পড়ার অধিকার সবার আছে। তবে শিশুদের স্বাস্থ্যগত বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যা প্রসঙ্গে দীপু মনি বলেন, প্রত্যেক মৃত্যুর কারণগুলো জানতে হবে। কেউ যখন নিজেকে শেষ করে দেয় তখন সে চরম অবস্থায় চলে যায়। আমাদের আরও বেশি সচেতন হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

শিক্ষার্থী ভর্তিতে উচ্চতা-ওজন সমর্থনযোগ্য নয়

আপডেট সময় ০৪:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১