ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভক্তদের প্রত্যাশা; যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনাল স্বপ্ন ‘কার্যত’ শেষ বাংলাদেশের। সবশেষ ক্যারিবীয়দের বিপক্ষে একেবারে তীরে গিয়ে তরী ডুবে টাইগারদের। উত্তেজনাপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হারে বাংলাদেশ।

এর আগে প্রথম দুই ম্যাচ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে পরাজিত হয় বাংলাদেশ।

সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হারের পর বাংলাদেশের বিশ্বকাপ মিশন এক রকম শেষ বলা যায়। তবে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এমনটি প্রত্যাশা করছেন সমর্থকরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হিসাব কষছেন টাইগার সমর্থকরা।

যদিও হিসাব-নিকাশটা অনেকটা জটিলই বলা যায়। কেননা বাংলাদেশের পরের দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে।

যেভাবে সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ-

অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হবে ইংল্যান্ডকে। তাহলে ইংল্যান্ড ৫ ম্যাচে ৫টিই জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করবে।

অন্যদিকে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হবে বাংলাদেশের। তাহলে বাংলাদেশর পয়েন্ট দাঁড়াবে ৪। এছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তাতে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজেরও পয়েন্ট দাঁড়াবে ৪।

এছাড়া আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে দক্ষিণ আফ্রিকার। তাহলে লঙ্কানদের বিপক্ষে জয়ে প্রোটিয়াদের পয়েন্ট দাঁড়াবে ৪। অন্যদিকে, শ্রীলঙ্কাকে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাহলে লঙ্কানদেরও পয়েন্ট দাঁড়াবে ৪। এরপর হিসাব হবে নেট রান রেটে।

সুপার টুয়েল পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে যদি বড় ব্যবধানে হারাতে পারে তবেই বিশ্বকাপের সেমিতে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের। নেটিজেনরা বাংলাদেশ দলকে সেমিতে নিতে এমনই সমীকরণ দাঁড় করাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ভক্তদের প্রত্যাশা; যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ

আপডেট সময় ০৭:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১