ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাঁচ গোলে বায়ার্নকে বিধ্বস্ত করলো মনশেনগ্লাডবাখ

আকাশ স্পোর্টস ডেস্ক:

জার্মান ফুটবল ক্লাবগুলোর কাছে আতঙ্কের নাম বায়ার্ন মিউনিখ। উড়ন্ত ফর্মে থাকা ক্লাবটি যার বিপক্ষেই মাঠে নামবে তাকেই বিধ্বস্ত করে দেয়।

কিন্তু এবার হয়েছে উল্টো। জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৫ গোল খেয়ে হেরেছে ক্লাবটি।
বুধবার (২৭ অক্টোবর) রাতে বরুশিয়া পার্কে বায়ার্নের জালে গোল উৎসব করেছে মনশেনগ্লাডবাখ। খেলতে নেমে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই মনচেংগ্লাডবাখকে এগিয়ে নেন কাউদিও কোনে। তার এই গোলে সহায়তা করেন ব্রিল এমবোলো। এরপর ১৫ মিনিটের সময় জোনাস হফম্যানের বাড়িয়ে দেওয়া বলে দলের স্কোর দ্বিগুণ করেন রামি বেনসেবাইনি। ২১ মিনিটে একটি পেনাল্টিও পেয়ে যান তিনি এবং গোল ব্যবধান ৩-০ করেন।

দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৭ মিনিটে বাকি দুটি গোল করেন এমবোলো। পুরো ম্যাচে টার্গেটে ৭টি শট নিয়েছে মনশেনগ্লাডবাখ। এর মধ্যে পাঁচটিই গোলে পরিণত হয়েছে।

অন্যদিকে, সর্বোচ্চ ৮টি শট নিয়েও সবগুলোতে ব্যর্থ বায়ার্ন। এমনকি তাদের কাছে ৬২ শতাংশ সময় বল দখলে ছিল। তবুও কোনো গোল না করেই মাঠ ছাড়তে হয় তাদের।

এমন পরাজয়ে সম্পূর্ণ হতবিহব্বল বায়ার্ন। ক্লাবটির স্পোর্টস ডিরেক্টর ও সাবেক খেলোয়াড় হাসান সালিহামিদজিক এআরডি’কে বলেন, ‘আমি একেবারে হতবাক। সোজাকথায় আমরা ঘুরে দাঁড়াতেই পারিনি। আমরা সেখানে (খেলায়) ছিলাম না। প্রথমার্ধ জুড়ে আমরা একটি ট্যাকল বা চ্যালেঞ্জও জিততে পারিনি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

পাঁচ গোলে বায়ার্নকে বিধ্বস্ত করলো মনশেনগ্লাডবাখ

আপডেট সময় ০৬:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১