ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

বিচারপতি আনোয়ারুল হক আর নেই

অাকাশ নিউজ ডেস্ক:

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও হাইকোর্টের বিচারপতি আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ…রাজেউন)। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। হাইকোর্ট বিভাগের এই বিচারপতি ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

ট্রাইব্যুনালের রেজিষ্ট্রার শহীদুল ইসলাম ঝিনুক সাংবাদিকদের জানান, কাল শুক্রবার বাদ জুমা সুপ্রিমকোর্ট চত্ত্বরে তার নামাযে জানাযা অনুষ্টিত হবে। নামাযে জানাযা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি জানান, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন বিচারপতি আনোয়ারুল হক। বিচারপতি আনেয়ারুল হক মৃত্যুকালে স্ত্রী রেখে গেছেন। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছিল। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর তাকে ৫ জুলাই দেশে আনা হয়। ফের তার অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

বিচারপতি আনোয়ারুল হক আর নেই

আপডেট সময় ১১:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭