ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাহমুদউল্লাহর ইমামতিতে ক্রিকেটারদের নামাজ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে সফররত বাংলাদেশ দলের নামাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, অধিনায়ক মাহমুদউল্লাহর ইমামতিতে সাকিব, মুশফিক, রুবেল মুস্তাফিজসহ বাংলাদেশের ক্রিকেটাররা জামায়াতে নামাজ আদায় করছেন।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমান। সবুজ ঘাসের ওপর চাদর বিছিয়ে আদায় করা নামাজের ছবি দিয়ে মুস্তাফিজ বলেন, নামাজ নিয়ে কোনো অজুহাত নয়।

বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ায় সমর্থকদের মাঝে হতাশা বিরাজ করছে। আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে মাহমুদউল্লাহ বাহিনী।

নাসির নামের একজন বলেন, ভুলে গেলাম সব মান অভিমান এটা দেখার পর। ইনশাআল্লাহ সকল ভুল শুধরে কালকে মাঠে নামবে।

ইসরাত জাহান অন্তি নামের একজন তার প্রতিক্রিয়ায় বলেন, পৃথিবীর সবচেয়ে শান্তিময় স্থান হলো সিজদাহ্ যেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত।

উসমান জামিল নামের একজন পাকিস্তানের নাগরিক রিটুইটে বলেন, এটাই আসল সৌন্দর্য। পাকিস্তান ও বাংলাদেশকে দুই ভাই হিসেবে আখ্যায়িত করেন তিনি।

মাহমুদুল হক জালীস নামের একজন বলেন, এ রকম দৃশ্য দেখলে অন্তরটা জুড়িয়ে যায়। আপনাদের জন্য অনেক অনেক দোয়া।

মাহিয়া তাসনিম প্রিয়া নামের একজন লেখেন, এখানে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যে কাজই করি না কেন, নামাজকে বাদ দিয়ে নয়।

রনি সরকার নামের একজন লেখেন, মুস্তাফিজুর রহমানের প্যান্ট ভাঙা দেখে ভালো লাগলো, আমরা অধিকাংশ মানুষই এইভাবে নামাজ পড়ি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিগামী ১৮০ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে ২৩ হাজার প্রবাসী

মাহমুদউল্লাহর ইমামতিতে ক্রিকেটারদের নামাজ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

আপডেট সময় ১১:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১