ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

তরুণীর কানের ভেতর জ্যান্ত মাকড়সার বাস!

আকাশ নিউজ ডেস্ক:

বেশ কিছুদিন ধরেই কানের মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন এক তরুণী। কানের ভেতর অস্বস্তিও হচ্ছিল তার। কানে কোনো সংক্রমণ হয়েছে ভেবে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের তো চক্ষু চড়াক গাছ! কারণ মেয়েটির কানের ‘টাইমপ্যানিক মেমব্রেনের উপরিভাগে’ দিব্যি ঘুরে বেড়াচ্ছে এক মাকড়সা।

চিকিৎসকরা আরও ভালোভাবে দেখার জন্য তার কানের ভেতর একটি ক্যামেরা প্রবেশ করিয়েছিলেন। ক্যামেরা দেখে মাকড়সাটি লেন্সের কাছে চলে আসে বলে জানান চিকিৎসকরা।

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের ঝুঝু এলাকায় লি নামের এক তরুণীর কানে ওই মাকড়সা পাওয়া গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

আগের দিন বাইরে ঘুরতে গিয়ে কোনোভাবে মাকড়সাটি ওই তরুণীর কানে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। সারারাত মেয়েটির কানেই ছিল মাকড়সাটি।

চিকিৎসকরা একটি বৈদ্যুতিক অটোস্কোপ ব্যবহার করে মাকড়সাটিকে অপসারণ করতে সক্ষম হন। বৈদ্যুতিক অটোস্কোপের সাহায্যেই মানুষের কানের ভেতরে অংশ দেখেন চিকিৎসকরা।

অবশ্য কানে মাকড়সা বাসা বানানোর ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে চীনের এক ব্যক্তির কানে রীতিমতো জাল বোনা শুরু করেছিল মাকড়সা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

তরুণীর কানের ভেতর জ্যান্ত মাকড়সার বাস!

আপডেট সময় ১০:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১