ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ দলের নতুন কোচ পর্তুগালের লেমোস

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশে দলের কোচিংয়ে আবারও পরিবর্তন এসেছে। আগামী মাসের ৮ তারিখে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য চার জাতির টুর্নামেন্টকে সামনে রেখে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোসকে বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আবাহনীর কোচ মারিও লেমোসকে আমরা শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য চার জাতি টুর্নামেন্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আজকের মধ্যেই তিনি ভিসা পাবেন এবং খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন। ’

এর আগে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জেমি ডে’কে সরিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। দলকে ফাইনালে নিয়ে যেতে না পারলেও তিনি এনেছেন অবিশ্বাস্য পরিবর্তন। বুক ছিতিয়ে লড়াই করেও বিতর্কিত রেফারিংয়ের কারণে ফাইনালে যাওয়া হয়নি বাংলাদেশের।

সাফ চ্যাম্পিয়নশিপে অস্কার ব্রুজনের এমন দুর্দান্ত কোচিংয়ে তাকে পুনরায় দায়িত্ব দিতে চেয়েছিল বাফুফে। কিন্তু তিনি সম্মতি না দেওয়ায় কোচ হিসেবে চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছেন আবাহনী কোচ মারিও লেমোস। এর আগেও পর্তুগিজ এই কোচ বাংলাদেশ দলের হয়ে দায়িত্বে ছিলেন। তখন অবশ্য ফিটনেস কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরবর্তীতে ঢাকা আবাহনী তাকে প্রধান কোচের দায়িত্ব দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশ দলের নতুন কোচ পর্তুগালের লেমোস

আপডেট সময় ০৭:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১