ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি আটক

আকাশ জাতীয় ডেস্ক:

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ১৭২ জন বাংলাদেশি, ২০ জন ইন্দোনেশিয়ান, ১০ জন পাকিস্তানি, ছয়জন ভিয়েতনামি, তিনজন ভারতীয় ও দুইজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

এদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।

বুধবার (২০ অক্টোবর) কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালানো হয়। এসময় ওই অভিবাসী শ্রমিকদের আটক করা হয়। অভিযানে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন), মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) বাহিনীর সদস্যরা নেতৃত্ব দেয়।

অভিযানের প্রথমে ২৫৪ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। পরে তাদের কাগজপত্র যাচাই শেষে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২১৩ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি আটক

আপডেট সময় ১২:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১