ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কিউলেক্স মশার বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: মেয়র আতিক

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এডিসের পাশাপাশি কিউলেক্স মশার বিস্তার রোধকল্পে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

শনিবার সকালে খিলগাঁও তালতলা নতুনবাগ পানির পাম্প এলাকায় এডিস ও কিউলেক্স মশার বিস্তার রোধকল্পে মশক নিধনে বিশেষ অভিযান উদ্বোধন এবং ‌‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগান বাস্তবায়নপূর্বক উপস্থিত সাংবাদিকদের সামনে সার্বিক পরিস্থিতি উপস্থাপনকালে এ কথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, এডিস মশার জন্ম হয় বাসা-বাড়ির স্বচ্ছ পানিতে আর খাল, বিল, ঝিল, ডোবা, নালা, ড্রেন, কচুরিপানা ইত্যাদির অস্বচ্ছ ময়লা পানিতে কিউলেক্স মশার জন্ম হয়।

মো. আতিকুল ইসলাম বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা রাখতে হবে এবং নিজেদের বাসাবাড়ি ও আশেপাশের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করতে হবে।

তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনকল্পে সুপরিকল্পিত জলাধার থাকা প্রয়োজন কিন্তু খালগুলো অবৈধভাবে দখল ও ভরাটের কারণে সেগুলোতে পানির কোনো প্রবাহ নেই, তাই বিনা নোটিশেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

ডিএনসিসি মেয়র বলেন, ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কোনো নাগরিক যদি ময়লা-আবর্জনার ছবি তুলে পাঠিয়ে দেয় তাহলে দ্রুততম সময়ের মধ্যেই তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

মো. আতিকুল ইসলাম এডিসের পাশাপাশি কিউলেক্স মশার বিস্তার রোধকল্পে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬ দিনব্যাপী মশক নিধনে বিশেষ অভিযানের শুভ উদ্বোধন করেন।

তিনি বলেন, সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

ডিএনসিসি মেয়রের নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে মালিবাগ চৌধুরীপাড়ায় ১১৯৬ নম্বর অট্টালিকা হোমস নামক নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ভবনটির সাইট ইঞ্জিনিয়ার মো. ফরহাদ হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, রাস্তা দখল করে একই ভবনের নির্মাণসামগ্রী রাখার কারণে মো. সুয়িন রেজাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং রাস্তা দখল করে রাখা নির্মাণসামগ্রীগুলো ২৫ হাজার টাকায় স্পট নিলাম করা হয়।

মো. আতিকুল ইসলামের উপস্থিতিতেই খিলগাঁও তালতলা নতুনবাগ এলাকায় ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এস. এম. শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং স্থানীয় কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিউলেক্স মশার বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: মেয়র আতিক

আপডেট সময় ০৬:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১