ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টেস্ট ওয়ানডে দুই জায়গাতেই সেরা কোহলির ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক:

মহেন্দ্র সিং ধোনির উত্তরাধিকারী হিসেবে যোগ্যতার পরিচয় দিয়ে যাচ্ছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বিরাট কোহলির ভারত। ইতিহাসের প্রথম ভারতীয় দল হিসেবে টেস্ট ও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল কোহলি-বাহিনী।

রোববারের জয় দিয়ে টানা ছয়টি ওয়ানডে সিরিজ জিতল ভারত। আগের ৫টি ছিল যথাক্রমে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড (২০১৬), ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার (২০১৭) বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে এরই মধ্যে ৩-০তে এগিয়ে গিয়েছে ভারত। ১২০ র‍্যাঙ্কিং পয়েন্ট অর্জন করেছেন ধোনি-কোহলিরা। ১ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা।

সিরিজের বাকি ২ ম্যাচের ১টিতে জিতলেই শীর্ষস্থান নিশ্চিত থাকবে ভারতের। ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে ১২০ পয়েন্টই থাকবে, তবে ৫-০ তে ধবলধোলাই করতে পারলে ১২২ পয়েন্ট পাবে ভারত।
এর আগে সর্বমোট ১৪ মাস ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করেছে ভারত। চতুর্থবারের মতো র‍্যাঙ্কিং-সেরা হয়ে কত দিন সেটা অক্ষুণ্ন রাখতে পারে, সেটাই দেখার বিষয়।

সূত্র: জি নিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেস্ট ওয়ানডে দুই জায়গাতেই সেরা কোহলির ভারত

আপডেট সময় ১২:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭