ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রংপুর সিটি মেয়রের কক্ষে গুলির শব্দ

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কক্ষে হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (০৫ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কক্ষে মেয়রসহ অন্তত ২০ জন উপস্থিত ছিলেন।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে তার কক্ষে বিভিন্ন সংগঠন থেকে দেখা করতে আসা লোকজন বসেছিলেন। এ সময় রংপুর জেলা মোটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি এ কে এম মোজাম্মেল হক তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

তিনি বলেন, কথা বলার এক পর্যায়ে মোজাম্মেল হক তার পকেট থেকে মোবাইল বের করতে গেলে তার ব্যক্তিগত পিস্তল নিচে মেঝেতে পড়ে যায়। এতে বিকট শব্দ হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শব্দ হলেও রুমে গুলির কোনো চিহ্ন বা খোসা খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে পিস্তল মাটিতে পড়ে যায়। অসাবধানতাবশত একটা গুলি আটকে থাকায় তা বের হয়ে বিকট শব্দ হয়েছে।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন মোজাম্মেল হক।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রংপুর সিটি মেয়রের কক্ষে গুলির শব্দ

আপডেট সময় ১১:০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১