ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই হাত জোড় করে মাফ চাইলেন নাসির

আকাশ স্পোর্টস ডেস্ক:

একসময় বাংলাদেশ দলের নিয়মিত একাদশে থাকা নাসির হোসেন এখন তার ধারে-কাছেও নেই। পারফরম্যান্স খরার পর তামিমা তাম্মি নামক এক বিমানবালাকে বিয়ে করে প্রচুর সমালোচনা কুড়িয়েছেন তিনি।

আর তা এখনও চলমান রয়েছে। এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএলে) ফিটনেস টেস্টে এসে এ বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন তিনি।

সম্প্রতি মিরপুর শেরে বাংলায় এনসিএলের জন্য ফিটনেস টেস্ট দিতে এসেছিলেন নাসির। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেছিলেন, ‘আপনাদের সাবজেক্ট তো একটাই’। এরপর ফের মিরপুরে পাওয়া যায় তার দেখা। এ যাত্রায় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই বলেননি। দূর থেকে হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করে বুঝিয়ে দেন, তিনি কথা বলতে চান না।

কয়েকদিন আগে তামিমার সাবেক স্বামী রাকিবের মামলার ভিত্তিতে পিবিআইয়ের তদন্তে পাওয়া গেছে নাসিরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা। আদালতে সেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। এরপর আদালত নাসির-তামিমা এবং তামিমার মা সুমি আক্তারকে ৩১ অক্টোবর শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর নাসির-তামিমা দুজনেই মুখে কুলুপ এঁটে আছেন। যদিও গত ১৪ ফেব্রুয়ারি বিয়ের পর যখন অভিযোগ ওঠে, নাসির-তামিমা ঘটা করে সংবাদ সম্মেলন করে সব অস্বীকার করেছিলেন। বিষয়গুলো এড়িয়ে যেতেই মূলত ফিটনেস টেস্টে এসে সাংবাদিকদের মুখোমুখি হননি নাসির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই হাত জোড় করে মাফ চাইলেন নাসির

আপডেট সময় ০৫:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১