ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বর্ণের চেইন চুরির অপবাদে নারীকে মারধরের ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় স্বামী পরিত্যক্ত এক নারীকে স্বর্ণের চেইন চুরির অপবাদে ব্যাপক মারধর করা হয়েছে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে মোফাচ্ছের ও ইয়াছিন নামে তার দুই সহোদরকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে তাদের উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের আমিন উদ্দিন বেপারিবাড়ি থেকে আটক করা হয়।

সোমবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ। এ ব্যাপারে রোববার বিকালে ফরিদগঞ্জ থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি গত ২৪ সেপ্টেম্বর উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের আমিন উদ্দিন বেপারিবাড়িতে ঘটে। বর্তমানে গুরুতর আহতাবস্থায় চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত তাসলিমা বেগম।

জানা যায়, প্রায় চার মাস আগে রুস্তমপুর গ্রামের আমিন উদ্দিন বেপারিবাড়ির কাউসার আলমের নববিবাহিত স্ত্রী মুক্তা বেগমের গলার স্বর্ণের চেইন হারিয়ে যায়। সপ্তাহখানেক পর হারিয়ে যাওয়া চেইনটি কাউছারের বসতঘরের পাশ থেকে খুঁজে পাওয়া যায়। এই চেইনটি হারিয়ে যাওয়াকে চুরি হিসেবে চিহ্নিত করে একই বাড়ির তাসলিমা বেগমকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন অভিযুক্ত কাউছার ও তার পরিবারের সদস্যরা।

ওই ঘটনার জের ধরেই গত ২৪ সেপ্টেম্বর সকালে কাউছার আলমের ছোট দুই ভাই মোফাচ্ছের, ইয়াসিন ও তাদের মা শামসুন্নাহারের সহায়তায় তাসলিমাকে তার বসতঘর থেকে টেনেহিঁচড়ে বের করে প্রকাশ্যে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে।

ঘটনার শিকার তাসলিমা বেগম জানান, বিনাকারণেই ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে বাড়ির উঠোনে তার ওপর হামলা চালানো হয়। তিনি চুরির কোনো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।

তাসলিমা বেগমের বড় বোন আমেনা বেগম জানান, চেইন চুরির মিথ্যা অভিযোগ তুলে কাউছার আলমের ছোট দুই ভাই ইয়াসিন ও মোফাচ্ছের এবং তাদের মা শামসুন্নাহার এমন পৈচাশিক নির্যাতন চালান তাসলিমার ওপর।

এদিকে ঘটনার ব্যাপারে কাউছার আলম জানান, তার মায়ের ওপর হামলার ঘটনায় তার ছোট দুই ভাই তাসলিমাকে মারধর করেছে।

কাউসার আলমের স্ত্রী মুক্তা বেগম জানান, তার গলার স্বর্ণের চেইনটি হারিয়ে যায়, পরে চেইনটি খুঁজে পেয়েছেন।

রোববার দুপুরে নির্যাতনের ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ। এ জন্য ফরিদগঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় রোববার একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত মোফাচ্ছের ও ইয়াসিন নামে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বর্ণের চেইন চুরির অপবাদে নারীকে মারধরের ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৬:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১