ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টানা জয়ে সেরা চারে সাকিবের কলকাতা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) দ্বিতীয় অংশে ফিরে যেন অন্য রুপ দেখাচ্ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে হারানোর পর বৃহস্পতিবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। আর তাতেই এক লাফে পয়েন্ট টেবিলের সেরা চারে উঠে গেছে কলকাতা।

আবুধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা আর কুইন্টন ডি কক ৫৬ বলের উদ্বোধনী জুটিতে তুলে দেন ৭৮ রান। এর মধ্যে রোহিত অবশ্য কিছুটা ধীরগতির ছিলেন। ৩০ বলে ৩৩ করে সুনিল নারিনকে বিগ হিট নিতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন মুম্বাই অধিনায়ক।

এরপরই রানের গতি কমতে থাকে মুম্বাইয়ের। ৫ রানে সূর্যকুমার যাদব এবং এবং ৪২ বলে ৫৫ রান করে আউট হন ডি কক। পরে ইশান কিশানও ১৩ বলে ১৪ রানের বেশি করতে পারেননি।

এদিকে ১৮ আর ১৯তম ওভারে মুম্বাইয়ের বোর্ডে মোট ২৮ রান আসলেও শেষ ওভারে আবার দমে যায় ব্যাটিং। ফার্গুসনের ওভারে টানা দুই বলে আউট হন পোলার্ড এবং ক্রুনাল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে মুম্বাই।

১৫৭ রান তাড়া করতে নেমে কলকাতার হয়ে ঝড় তুলেন ভেঙ্কাটেশ আয়ার। ৪ চার ও ৩ ছক্কায় ৩০ বলে ৫৩ রান করে আউট হন তিনি। এদিকে ব্যাট হাতে নিজের সক্ষমতা দেখান তিন নম্বরে খেলতে নামা রাহুল ত্রিপাটিও। ৮ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৭৪ রান করেন তিনি। ২৯ বল আগে ৭ উইকেটের সহজ জয় পায় কলকাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কত সম্পদের মালিক ছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর?

টানা জয়ে সেরা চারে সাকিবের কলকাতা

আপডেট সময় ০৫:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১