ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ক্যাম্পাস খোলার দাবিতে জাবি শিক্ষার্থীদের মশাল মিছিল

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খোলার দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনের সড়কে কিছুক্ষণ অবস্থান করে। সেখানে ক্যাম্পাস খোলার দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে চৌরঙ্গী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস খুলে না দিলে অতীতের মতো হলের তালা ভেঙে প্রবেশ করবেন বলেও হুঁশিয়ারি দেন।

সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রাকিবুল রনি বলেন, উপাচার্য কোথাও বলেছেন আগামী ১৫ অক্টোবরের পর হল খুলে দেওয়া হবে। আবার কোথাও শিক্ষার্থীদের ১৫ দিন ধৈর্য ধরতে বলেছেন। আমাদের প্রথম কর্মসূচি ছিল ১৫ সেপ্টেম্বরে। তখন আমরা ১৫ দিন সময় দিয়েছিলাম। শুধু একটা কথাই বলতে চাই যে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ঋদ্ধ অনিন্দ্যের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান, দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম ও ইতিহাস বিভাগের নুরুজ্জামান শুভ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের পথে আইজেনকোটের জোট

ক্যাম্পাস খোলার দাবিতে জাবি শিক্ষার্থীদের মশাল মিছিল

আপডেট সময় ০৯:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১