ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লোকসানী প্রতিষ্ঠানকে লাভজনক করতে পন্থা বের করুন

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনস্থ শিল্প প্রতিষ্ঠানগুলোকে লোকসান কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর পন্থা খুজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজুদ মাহমুদ হুমায়ূন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিএসইসি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘ব্যবসা উন্নয়ন সম্মেলন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

২১ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ ব্যবসা উন্নয়ন সম্মেলন বিএসইসি’র শিল্প প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা অংশগ্রহণ করেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমরা রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চাই না। কারণ এর সঙ্গে কর্মসংস্থানের বিষয় জড়িত। কাজেই নতুন নতুন বিনিয়োগ আনতে হবে ও প্রকল্প নিতে হবে। কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে। অদক্ষ ও অপ্রয়োজনীয় জনবল বাদ দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) ৬২টি শিল্প প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয়। তা কমতে কমতে বর্তমানে নয়টি প্রতিষ্ঠান টিকে রয়েছে। বর্তমান মুক্ত বাজার অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বিএসইসি’র নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করার জন্য উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন বাড়ানো, প্রতিযোগিতামূলক বাজার বিবেচনায় পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ ও বিক্রয় বাড়ানো, গ্রাহকের/ক্রেতার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন পণ্য উৎপাদনের ব্যবস্থা অর্থাৎ পণ্য বহুমূখীকরণ করতে হবে। পণ্য উৎপাদনে আধুনিক যন্ত্রপাতি স্থাপন, মালমাল ক্রয় ও পণ্য বিক্রয় ব্যবস্থা যুগোপযোগী করতে হবে।

সভাপতির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান শহিদুল হক ভূঁইয়া বলেন, শুধু ডিপিএম নির্ভর না থেকে আমাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য বহুমুখী উপায় বের করতে হবে এবং প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে।

বিএসইসির চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঞার সভাপতিত্বে এ সম্মেলেনে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজুল আমীনসহ মন্ত্রণালয় ও বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লোকসানী প্রতিষ্ঠানকে লাভজনক করতে পন্থা বের করুন

আপডেট সময় ০৮:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১