ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘নিউজিল্যান্ড দলকে খুবই সিরিয়াস হুমকি দেওয়া হয়েছে’

আকাশ স্পোর্টস ডেস্ক:

১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়ে কোনো ম্যাচ না খেলেই শুক্রবার নিরাপত্তার হুমকির কথা বলে হঠাৎ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল।

নিউজিল্যান্ড ক্রিকেট দলকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও দেশটির সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান টেলিফোনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। তাতেও কোনো কাজ হয়নি।

শুক্রবার খেলা শুরুর ঠিক দেড় ঘণ্টা আগে সফর বাতিল করা প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড হোয়াইট জানান, আমাদের দলের উদ্দেশে খুবই সিরিয়াস হুমকি দেওয়া হয়েছিল। আমরা এ বিষয়ে নিউজিল্যান্ড সরকারের সঙ্গেও কথা বলেছি। পিসিবি আমাদের সিদ্ধান্ত জানার পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যেও টেলিফোনে কথোপকথন হয়েছে। তবে দুর্ভাগ্যবশত কোনো মতেই আমাদের পাকিস্তানে অবস্থান করা সম্ভব ছিল না।

পাকিস্তান সফর বাতিল হওয়ার পর নিউজিল্যান্ডের প্লেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলস জানান, নিঃসন্দেহে সব ক্রিকেটার ও তাদের পরিবারের জন্য সময়টা ভীষণই উদ্বেগের ছিল। শনিবার রাতে ওরা পাকিস্তান ছেড়ে দুবাই পৌঁছানোয় সবাই স্বস্তি পেয়েছেন।

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে আর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। সফর বাতিল হওয়ার পর শনিবার পাকিস্তান থেকে কিউই ক্রিকেটাররা দুবাইয়ে চলে যান। সেখানে ২৪ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। এরপর ২৪ জন আগামী সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডে ফিরে যাবেন। বাকিরা আমিরাতে থেকেই বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নিউজিল্যান্ড দলকে খুবই সিরিয়াস হুমকি দেওয়া হয়েছে’

আপডেট সময় ০৬:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১