ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চঞ্চলের ন্যাড়া মাথার লুক ঘিরে রহস্য

আকাশ বিনোদন ডেস্ক :

শুক্রবার নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখানে তাকে ন্যাড়া মাথায় দেখা যায়। অভিনেতার চোখে-মুখে বিরক্তির ছাপ। ছবিটি পোস্ট করে চঞ্চল লেখেন, বলি??? না থাক… বলব না।’ ছবির পাশাপাশি এই ক্যাপশনও তার ভক্তদের আগ্রহ বাড়িয়ে দেয়। সকলেই অভিনেতার ওই লুক ও ক্যাপশনের রহস্য জানতে চান।

ঘটনা হচ্ছে, বর্তমানে ‘বলি’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করছেন চঞ্চল চৌধুরী। পরিচালনা করছেন শংখ দাশগুপ্ত। এই মুহূর্তে সিরিজটির শুটিং চলছে কুয়াকাটায়। ওই সিরিজে থাকা নিজের চরিত্রের প্রয়োজনেই এমন ন্যাড়া মাথায় হাজির হয়েছেন চঞ্চল। কারণ, চরিত্রের প্রয়োজনে বহুরূপী চঞ্চলের এমন চ্যালেঞ্জ নতুন নয়!

তবে ‘বলি’ সিরিজটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ চঞ্চল। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ওয়েব সিরিজ প্রসঙ্গে আগে থেকেই কিছু বলা বারণ আছে। শুধু বলেন, এটি ‘হইচই’-এর একটি কাজ। সময় হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বিস্তারিক জানানো হবে। ‘বলি’র জন্য ন্যাড়া মাথার ছবিটি পোস্ট করেছি। এর বাইরে আপাতত কিছু বলতে চাই না।’

জানা যায়, ‘বলি’ ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করছেন সোহানা সাবা, জিয়াউল হক পলাশ, সোহেল মন্ডল রানা, সাফা কবির ও মৌসুমী মৌসহ অনেকে। নির্মাতা কর্তপক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর থেকে সিরিজটির শুটিং শুরু হয়েছে। চলবে দুই সপ্তাহ।

এর আগে ‘তকদীর’ ওয়েব সিরিজটি দিয়ে বেশ সাড়া ফেলেন চঞ্চল চৌধুরী। সেখানে তাকে লাশবাহী অ্যাম্বুলেন্সের ড্রাইভারের চরিত্রে দেখা যায়। ওই সিরিজে অভিনয় করে শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গের দর্শকের কাছ থেকেও ব্যাপক প্রশংসা পান ‘মনপুরা’ তারকা। এবার ‘বলি’র অপেক্ষায় চঞ্চলের ভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চঞ্চলের ন্যাড়া মাথার লুক ঘিরে রহস্য

আপডেট সময় ১০:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১