ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আফ্রিদি-শোয়েবের সমালোচনায় ক্ষুব্ধ হয়ে যা বললেন ওয়াসিম আকরাম

আকাশ স্পোর্টস ডেস্ক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দল নিয়ে সন্তুষ্ট নন দেশটির অনেক সাবেক তারকারা।

এমন স্কোয়াড পছন্দ হয়নি জানিয়ে যে যার মতো দল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন। এই দল নিয়ে অখুশি খোদ পাকিস্তান অধিনায়ক বাবর আজমও।

এমন স্কোয়াড দেওয়ায় পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের কড়া সমালোচনা করে নিদের পছন্দের স্কোয়াড প্রকাশ করেছেন দেশটির সাবেক গতি তারকা।

শোয়েব আখতার মন্তব্য করেন, ‘প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম হলেন একজন পাপেট।’ অন্যদিকে শহিদ আফ্রিদি বিশ্বকাপের দল নিয়ে মন্তব্য করেছেন, ‘বিস্ময়কর।’

পাকিস্তান দলে আসিফ আলিকে কেন অন্তর্ভূক্ত করা হলো, তা নিয়েই প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার ও আফ্রিদিরা। শোয়েব- আফ্রিদিদের এসব সমালোচনা নিয়ে মোটেও খুশি নন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

বিশ্বকাপ দল নিয়ে সাবেক তারকাদের এমন সব আক্রমণাত্মক সমালোচনাকে বেশিরকমের চর্চা বলে মন্তব্য করেছেন ওয়াসিম আকরাম।

আফ্রিদি-শোয়েবদের সমালোচনার জবাবে ওয়াসিম আকরাম বলেন, ‘আমি মনে করি যে দলটি নির্বাচন করা হয়েছে তা পরবর্তী তিনটি বিশ্বকাপের কথা মাথায় রেখেই ঠিক করা হয়েছে। একজন সাবেক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক হিসেবে আমি এটাই মনে করি। বাকি যে যা ইচ্ছে তাই বলতে পারে। জনগণের উপর ভিত্তি করে এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে আপনি কখনোই একটি দল তৈরি করতে পারবেন না। একটি পরিকল্পনা এবং সিস্টেম রয়েছে। আসিফ আলি একজন চমৎকার প্রতিভাবান ক্রিকেটার। আমি বুঝতে পারছি যে সিপিএলে সে খুব ভাল ফর্মে ছিল না; কিন্তু পিএসএলে তার স্ট্রাইক রেট প্রায় ১৭০।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফ্রিদি-শোয়েবের সমালোচনায় ক্ষুব্ধ হয়ে যা বললেন ওয়াসিম আকরাম

আপডেট সময় ০৭:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১