ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন আমির

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরোয়া ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি তালিকায় পেসার মোহাম্মদ আমিরের নাম রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু আমির নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

তার পরিবর্তে একজন জুনিয়র ক্রিকেটারকে চুক্তি দেওয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি। আমিরের মতো প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও।

উল্লেখ্য, মিসবাহ-উল হক ও ওয়াকার ইউনিসের পদত্যাগের পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আমির। যে কারণে আসন্ন মৌসুমের জন্য আমিরকে ঘরোয়া ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে রেখেছিল পিসিবি। ১৯১ জনের নাম তালিকায় আমিরকে রাখা হয়েছিল ‘এ’ ক্যাটাগরিতে।

যদিও তালিকায় যে তার নাম আছে তা জানতেনই না আমির। জানার পরেই পিসিবির এ প্রস্তাব প্রত্যাখ্যান করে আমির বলেন, ‘আমি জানতাম না যে এ তালিকায় আমার নাম আছে। আমি পিসিবির কাছে অনুরোধ করব আমার জায়গায় একজন জুনিয়র ক্রিকেটারকে চুক্তিতে রাখতে। যেন সে উপকৃত হতে পারে এবং তার পরিবারকে সহায়তা করতে পারে।’

তবে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়া মানে ক্রিকেট থেকে নয়; বিষয়টি স্পষ্ট করেছেন আমির।

২৯ বছর বয়সি এ পেসার বলেন, ‘এই জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি বলে আবার আমি ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছি না। এখন আন্তর্জাতিক ক্রিকেটও খেলব না আমি।’

প্রসঙ্গত ‘এ’ ক্যাটাগরিতে ৪০ জনকে রাখে পিসিবি। যার মধ্যে আমির অন্যতম। এই ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক বেতন ১ লাখ ৮৫ হাজার পাকিস্তানি রুপি। আর ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন বাবর আজমসহ ১০ জন। তাদের বেতন আড়াই লাখ রুপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন আমির

আপডেট সময় ০৭:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১