ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া

বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন কোহলি!

আকাশ স্পোর্টস ডেস্ক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে এবং টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব ছাড়বেন বিরাট কোহলি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন তথ্যই প্রকাশ করে আসছে। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি কোহলি।

মাহেন্দ্রা সিং ধোনির পর নিষ্ঠার সঙ্গে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করে আসছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এবারে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে রবি শাস্ত্রীর শিষ্যরা। এরপরই নাকি সরে দাঁড়াবেন অধিনায়কত্ব থেকে।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, কোহলি ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে চান। সব সংস্করণে আবারও বিশ্বসেরা হতে চান ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। পাশাপাশি রোহিতের পাশে দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তো থাকছেনই!

বিসিসিআইয়ের সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বিরাট নিজেই ঘোষনাটা দেবেন। সে এখন নিজের ব্যাটিংয়ের দিকে মনোযোগী হতে চাচ্ছে এবং যেটা তার সবসময়ের লক্ষ্য, বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়া- তা পূরণে এগিয়ে যাবে।’

এদিকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লে তার দায়িত্ব দলীয় ওপেনার রোহিত শর্মাকে দেওয়া হবে বলেও জানা যায়। তিনি নেতৃত্বে যেমন নিজের দক্ষতা দেখিয়েছেন, ব্যাট হাতেও তেমনি অসাধারণ ধারাবাহিক। সীমিত ওভারের পাশাপাশি সম্প্রতি টেস্টেও নিজের খেলা পরের ধাপে নিয়ে গেছেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।

উল্লেখ্য, বিরাট কোহলি এখন পর্যন্ত মোট ৯৫ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেন। তার অধীনে ৬৫ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন কোহলি!

আপডেট সময় ০৭:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১