ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানের ভুলেই বড় ক্ষতি হলো নিউজিল্যান্ডের

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২০০৩ সালের পর পাকিস্তান সফরে গিয়ে বিপাকে পড়েছে কিউইরা।

পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডিআরএস রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এমন ভুলে বড় ক্ষতি হলো নিউজিল্যান্ডের।

ডিআরএস না থাকায় আইসিসির সুপার লিগের তকমা হারাচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটি। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজটি দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে গণ্য হবে।

ডিআরএস ছাড়াও এ সিরিজটি সুপার লিগের তকমা পেতে পারত, যদি উভয় দল ডিসিশন রিভিউ সিস্টেম না ব্যবহারে একমত হতো। জানা যায়, নিউজিল্যান্ড ক্রিকেট দল ডিআরএস প্রযুক্তি ছাড়া খেলতে রাজি হয়নি। সিরিজের আয়োজক পাকিস্তান আইসিসির অনুমোদিত কোনো প্রযুক্তি সংস্থাকে শেষ মুহূর্তে জোগাড় করতে পারেনি।

শুক্রবার থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে ১৯ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে লাহোরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ভুলেই বড় ক্ষতি হলো নিউজিল্যান্ডের

আপডেট সময় ০৭:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১