ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারাল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের দেয়া ১৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে রান চাপে বাংলাদেশ। ৭.২ ওভারে ৩৯ রানে স্বাগতিকরা হারায় লিটন দাস, সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈমের উইকেট। এরপর দলীয় ৪৬ রানের আউট হয়ে সাজঘরে ফিরেন মুশফিকুর রহিম।

দলীয় ২৬ রানে প্রথম উইকেট পড়ে বাংলাদেশের। এরপর দলীয় ২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারাল বাংলাদেশ।

সিরিজের শেষ ম্যাচেও আবারও ব্যর্থ লিটন দাস। আগের দুই ম্যাচে ৬ ও ১৫ রানে আউট হওয়া এ ওপেনার এদিন ফেরেন ১২ বলে ১০ রান করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩.৩ ওভার শেষে ৪ উইকেটে ৫৮ রান।

এদিকে, শেষ ম্যাচে সুযোগ পেয়ে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি সৌম্য সরকার। চার ম্যাচ পর দলে ফিরে মাত্র ৪ রানেই আউট এ তারকা ব্যাটসম্যান। ৯ম বলেই ক্যাচ তুলে দেন। তার বিদায়ে ৩৮ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এছাড়া মোহাম্মদ নাঈম ২১ বলে ২৩ ও মুশফিক ৮ বলে ৩ রান করে সাজঘরে ফিরেন।

এর আগে শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক টম ল্যাথামের ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে সফরকারীরা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৬২ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারাল বাংলাদেশ

আপডেট সময় ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১