ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ, রাগীব হাসান গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর হুসাইন মোহাম্মদ রইসুল আজম মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিরোজপুরের এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড প্রতারণার মাধ্যমে লক্ষাধিক গ্রাহকের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা আত্মসাত করেছে। এমন অভিযোগেই রাগীব হাসান ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোথা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি তিনি। বলেন, দুপুরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এদিকে গ্রাহকের ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎতের ঘটনায় রবিবার সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মুফতী রাগীব আহসান এলাকার মানুষের সঞ্চয়ী হিসাব চালু করেন। জমা করা টাকার ওপর মাসিক মুনাফা দেয়ার কথা বলে পাশ বইসহ বিভিন্ন ডকুমেন্ট দিয়ে টাকা জমা নেন। পিরোজপুর জেলাসহ এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়ে কয়েকমাস মাসিক মুনাফা দেয়ার পর তা বন্ধ করে দেয়। এরপর নানান কথায় সময় পার করতে থাকেন।

এক পর্যায়ে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে নানা অজুহাতে টালবাহানা শুরু করে। এভাবে প্রায় তিন বছর চলার পর টাকা-পয়সা না দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। ২০১৯ সালে রাতের আঁধারে পিরোজপুর জেলার শের-ই-বাংলা পাবলিক লাইব্রেরির ৪র্থ তলায় এহসান গ্রুপের প্রধান অফিস তালাবদ্ধ করে দেয়। পরে জানা যায়, অফিস বন্ধের আগেই তারা অফিসের সব ডকুমেন্ট সরিয়ে ফেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ, রাগীব হাসান গ্রেপ্তার

আপডেট সময় ১২:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১