ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লিটন-সৌম্যদের নিয়ে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সৌম্য সরকার। পুরো সিরিজে ব্যাট হাতে ছিলেন খোলশে আবৃত, হয়েছিলেন সমালোচিত। তবে রান খরায় ভোগা এই টাইগার ওপেনারকেও রাখা হয়েছে আসন্ন বিশ্বকাপ দলে। ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন ওপেনার লিটন কুমার দাশ ও মোহাম্মদ নাঈম। চলমান নিউজিল্যান্ড সিরিজে তাদের ব্যাটও খুব একটা হাসেনি। তবুও এই তিন ওপেনারের ওপর আস্থা রাখছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি আশাবাদী বৈশ্বিক মঞ্চে তারা ভালো করবেন।

আজ মিরপুরে দল ঘোষণার পর প্রধান নির্বাচক বলেন, ‘যারা সুযোগ পেয়েছে, ওরা একটা প্রক্রিয়ার মধ্যে আছে। তাদের অবশ্যই সামর্থ্য আছে ভালো খেলার এবং বিশ্বকাপে এই ওপেনারদের ওপর আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী যে, ওরা ভালো করবে।’

আরব আমিরাত বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন তিনজন ওপেনার। দলের সঙ্গে অনেক দিন না থাকার কারণে অভিজ্ঞ তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ থেকে। তাকে না পাওয়া দলের জন্য দুর্ভাগ্য হলেও তামিম আবার ফিরবেন দলে, এমনটা আশা রাখছেন প্রধান নির্বাহী।

তিনি বলেন, ‘অবশ্যই তামিম আমাদের তিন সংস্করণে অন্যতম সেরা ক্রিকেটার। এখন ও নিজে থেকেই সরে দাঁড়িয়েছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম যে, আমরা ওকে (বিশ্বকাপে) পাব। এটা সত্যিই দুর্ভাগ্য! তামিমকে দল ও আমরাও মিস করব। তবুও আমরা আত্মবিশ্বাসী ও ভালোভাবে ফিরে আসবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিটন-সৌম্যদের নিয়ে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক

আপডেট সময় ০৭:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১