ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফিরে আসবেন তামিম, বিশ্বাস প্রধান নির্বাচকের

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আট দিন আগেই ফেসবুকে এক ভিডিওবার্তায় দলে থাকবেন না বলে জানিয়েছিলেন তামিম ইকবাল। তাই ১৫ সদস্যের দলে রাখা হয়নি দেশসেরা এ ওপেনারকে।

তবে আশা ছাড়ছে না বিসিবি, এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তিন ফরম্যাটে খেলা আমাদের সেরা ক্রিকেটারদের একজন তামিম। এখন সে নিজে থেকেই সরে দাঁড়িয়েছে, আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম যে তাকে পাব। এটা সত্যি দুর্ভাগ্য। তামিমকে দলের পাশাপাশি আমরাও মিস করব। তবুও আমরা আত্মবিশ্বাসী, ও ভালোভাবে ফিরে আসবে। ’

বিশ্বকাপ স্কোয়াডে তামিমের না থাকার কারণ হিসেবে নতুনদের সুযোগ দেয়ার ব্যাপারে জানিয়েছেন তিনি। তার চাওয়া অনুযায়ী নতুন ওপেনার হিসেবে দলে থাকছেন নাঈম শেখ। সঙ্গে রয়েছেন লিটন দাস ও সৌম্য সরকারও। নান্নুর বিশ্বাস বিশ্বকাপে এ ওপেনাররা ভালো পারফর্ম করবে।

তিনি বলেন, ‘বাকি ওপেনাররা যারা সুযোগ পেয়েছে, তারা একটা প্রক্রিয়ার মধ্যে আছে। তাদের অবশ্যই সামর্থ্য আছে ভালো খেলার এবং বিশ্বকাপে এই ওপেনারদের ওপর আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী যে তারা ভাল করবে। ’

বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ওমানে। ১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। নিজেদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিরে আসবেন তামিম, বিশ্বাস প্রধান নির্বাচকের

আপডেট সময় ০৭:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১