ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল ঘোষণা করা হয়েছে।

১৫ সদস্যের এই দলে রয়েছেন চলমান নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা প্রায় সবাই। করোনাভাইরাসের বিষয়টি মাথায় রেখে দুই ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়ে স্কোয়াডে। স্ট্যান্ডবাই তালিকায় আছেন— পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

বিশ্বকাপ থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। যে কারণে দলে নেই তার নাম।

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে বাংলাদেশকে। গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এতে আছে— শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

১৭ অক্টোবর আসরের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে এ দুদল।

একনজরে বিশ্বকাপ স্কোয়াড—

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

আপডেট সময় ০১:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১