ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

ইনস্টাগ্রামের ওপর ক্ষেপে গেলেন কঙ্গনা

আকাশ বিনোদন ডেস্ক : 

আবারও সোশ্যাল মিডিয়ার ওপর রেগে গেলেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এর আগে টুইটার অ্যাকাউন্ট বারবার ব্লক হওয়ায় রেগে গিয়ে সেটি বন্ধ করে দিয়েছেন এ অভিনত্রী।

টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সময় কঙ্গনা অভিযোগ করেছিলেন, ‘শ্বেতাঙ্গ বলেই একজন ভারতীয়র সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে। ’ এবার প্রায় একই ভাষায় ইনস্টাগ্রামের ওপর রাগ প্রকাশ করছেন এ অভিনেত্রী।

আসছে সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা অভিনীত ‘থালাইভি’ নামের সিনেমা। ভারতের তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবন নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। নায়িকা প্রধান এই সিনেমার ট্রেলার গত এক সপ্তাহেও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করতে পারেননি কঙ্গনা।

ইনস্টাগ্রামের ভারতীয় শাখার পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, ‘তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মালিক তিনি নন, ইনস্টাগ্রাম সংস্থা। কারণ তার প্রোফাইলটি ভেরিফায়েড। তাই অন্য কোনো সংস্থার বাণিজ্যিক বিষয় এতে শেয়ার করতে পারবেন না। ’

এরপরেই ক্ষেপে গিয়ে কঙ্গনা লিখেছেন, ‘আপনাদের ভারতীয় প্রতিনিধিরা জানিয়েছেন কোনো সংস্থার বাণিজ্যিক বিষয় শেয়ারের জন্য তাদের প্রধান অফিসের সম্মতি লাগবে। এক সপ্তাহ হতে চললো, মনে হচ্ছে আমি যেন কয়েকজন মানুষের ক্রীতদাস। ভালো চান তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মার্কা ব্যবহার বন্ধ করুন। ’

অনেক ভক্তদের প্রশ্ন- এর আগে টুইটার ছেড়েছেন কঙ্গনা, এবারও কি অভিমান করে ইনস্টাগ্রাম ছেড়েও চলে যাবেন তিনি? এর উত্তর সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, ‘থালাইভি’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। সিনেমাটি পরিচালনা করেছেন এএল বিজয়। একই সঙ্গে হিন্দি, কন্নর, তেলেগু, মালায়ালাম ভাষাতে মুক্তি পাবে সিনেমাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

ইনস্টাগ্রামের ওপর ক্ষেপে গেলেন কঙ্গনা

আপডেট সময় ১১:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১