ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

অস্ত্র উঁচিয়ে গুলি: সাবেক যুবলীগ নেতা গিয়াস গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রামের চন্দনাইশের হাশিমপুর এলাকায় জাতীয় শোক দিবসের সভায় অস্ত্র উঁচিয়ে গুলি করার ঘটনায় মামলা দায়েরের যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য গিয়াস উদ্দিন সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার চট্টগ্রামের লালখান বাজারের মতিঝর্ণা এলাকা থেকে তার সহযোগী মাঈনউদ্দিন সাঞ্জুকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, একটি রিভলবার এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ আগস্ট চন্দনাইশের হাশিমপুরে একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এ আয়োজনের দায়িত্ব ছিল গিয়াস উদ্দিনের ওপর।

ওই অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে গুলি ও মারামারির ঘটনা ঘটে। এসময় যুবলীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিনকে গুলি করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, চন্দনাইশের হাশিমপুরে আলোচনা সভায় গুলি বর্ষণ ও নাশকতার সৃষ্টির ঘটনায় চন্দনাইশ থানায় গিয়াস উদ্দিনকে আসামি করে গত বৃহস্পিতবার একটি মামলা হয়। এরপরই র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে মাঈনউদ্দিন সাঞ্জুকে গ্রেপ্তার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

অস্ত্র উঁচিয়ে গুলি: সাবেক যুবলীগ নেতা গিয়াস গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১