ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে পারলে মার্কেট আরও বড় হবে’

আকাশ জাতীয় ডেস্ক:  

ডিএসইর ট্রেকহোল্ডার এবং কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের উদ্দেশ্যে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আমাদের পুঁজিবাজার এখন ব্যবসাবান্ধব। বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা দিতে পারলে শেয়ার মার্কেট আরও বড় হবে। অর্থনীতির সঙ্গে এগিয়ে যাবে দেশের পুঁজিবাজার।

শনিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ট্রেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘মানুষের কষ্টের সঞ্চয় রক্ষা করা আমাদের দায়িত্ব। কষ্টের সঞ্চয়ে কোনো রিটার্ন না পেলে কেউ বাজারে আসবে না। আমরা দেখেছি অনেক সময় বিনিয়োগকারী রিটার্ন তো পায় না, সঞ্চয়ও হারাতে হয়। তাই বিনিয়োগকারীদের সম্মান আমাদের রক্ষা করতে হবে।’

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘অল্প কিছু কোম্পানি রয়েছে নিয়ম মানতে চায় না। নিয়ম-নীতির বাইরে চলে যায়। তারা নিজের মতো করে চলার চেষ্টা করে। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে বিনিয়োগকারীদের কষ্টের সঞ্চয়ের টাকার বিনিময়ে রিটার্ন দেওয়ার অধিকার যে আছে তারা সেটা দিতে চায় না।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজারকে সমালোচকরা অনুৎপাদনশীল খাত বলে না বুঝেই সমালোচনা করছে। অথচ আমরা দেশের ভেতরে অর্থনীতির প্রেক্ষাপটে যে অবদান রাখছি, সেগুলোর তো সবকিছুতেই উৎপাদনশীল খাতে যাচ্ছে। আমরা বাধা ও সমালোচনার ওভারকাম করে এগিয়ে যাব।’ তিনি বলেন, ‘নতুন করে ৫২টি ট্রেক এসেছে শেয়ার কেনা-বেচায়। তারা ভালোভাবে শেয়ার কেনাবেচা করতে পারলে পুঁজিবাজার আরও শক্তিশালী হবে।’

নতুন ট্রেক হোল্ডারদের সবাইকে সহযোগিতা করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘নতুনদেরও অভিজ্ঞদের থেকে শিখতে হবে। ক্যাপিটাল মার্কেট বিজনেস প্রাণ নিয়ে কাজ করছে। কিছু অসাধু বিনিয়োগকারী সেটাকে বাধাগ্রস্ত করতে চাইছে।’

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক আমিন ভূঁইয়া, পরিচালক রকিবুর রহমান, মোহাম্মদ শাহজাহান, সালমা নাসরিন এবং ডিএসই ব্রোকারর্স অ্যাসোসিয়েশন (ডিবিএর) সভাপতি শরিফ আনোয়ার হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে নতুন ৫২ প্রতিষ্ঠানকে শেয়ার কেনাবেচা করার জন্য ট্রেক সনদ দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে পারলে মার্কেট আরও বড় হবে’

আপডেট সময় ০৫:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১