ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাংলাদেশকে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান আইডিবির

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা সংকট মোকাবিলাসহ নানা খাতের উন্নয়নে বাংলাদেশকে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। ক্রমাগত ইতিবাচক এয়ারওয়ে চাপ (সিপিএপি) থেরাপি এবং ব্ল-লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার (বিআইপিএপি) ইত্যাদি সরঞ্জাম কেনা হবে।

মূলত করোনা সংকটে বাংলাদেশের হাসপাতালের সক্ষমতা বাড়াতে এসব আধুনিক সরঞ্জাম কেনা হবে।  উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ ও আইডিবির মধ্যে অনুদান চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও আইডিবির পক্ষে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার হানি সালেম সোনবোল অনুদান চুক্তিতে সই করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। করোনা সংকট থেকে উত্তোরণে এ অনুদান বাংলাদেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

আইটিএফসি বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। তারা বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে পাশে রয়েছে। পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে আইটিএফসি সব সময় বাংলাদেশকে সহযোগিতা করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ

বাংলাদেশকে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান আইডিবির

আপডেট সময় ০১:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১