ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফটোশুটের সময় মডেলের মুখে কামড় দিল চিতা!

আকাশ নিউজ ডেস্ক:   

ফটোশুটের সময় চিতাবাঘের কামড়ে নিজের জীবনটাই খোয়াতে বসেছিলেন এক নারী মডেল। ওই মডেলের মুখ আর মাথায় চিতাবাঘটি কামড় দেয় বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির পশ্চিমাঞ্চলে শোবিজের বিভিন্ন কাজে অংশ নেওয়া প্রাণীদের জন্য স্থাপিত একটি পশু কেন্দ্রে ছবি তোলার সময় জেসিকা লিডলফ (৩৬) নামে ওই মডেলকে ত্রোজা নামে ১৬ বছর বসয়ী এক চিতাবাঘ কামড় দেয়।

চিতাবাঘটি ওই মডেলের মাথা, গাল ও কানে ক্রমাগত কামড়াতে থাকে বলে জানা গেছে। প্রচুর রক্তপাতে জেসিকা অজ্ঞান হয়ে গেলে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ওই কেন্দ্রে ত্রোজার সঙ্গে একই খাঁচায় থাকে ১৮ বছর বয়সী প্যারিস নামে আরেক চীতাবাঘ। ওই দুই চিতাবাঘকেই প্যানাসনিক কোম্পানির একটি বিজ্ঞাপনে দেখা গেছে।

মডেল জেসিকাও অবশ্য নিজেকে প্রাণী অধিকার কর্মী হিসেবে পরিচয় দেন। তার নিজের পোষা ঘোড়া, বিড়াল, কবুতর আর টিয়াপাখি আছে বলে জানা গেছে।

তবে কী কারণে চিতাবাঘটি জেসিকার ওপর হামলা চালালো তা স্পষ্ট নয়। সেখানে কিসের ফটোশুট হচ্ছিল তাও জানা যায়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফটোশুটের সময় মডেলের মুখে কামড় দিল চিতা!

আপডেট সময় ১০:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১