ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইসিইউতে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু

আকাশ বিনোদন ডেস্ক : 

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী ও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সায়রা বানু হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রয়েছেন তিনি।

রক্তচাপের সঙ্গে নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী এ অভিনেত্রী। তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

এর আগে গত ৭ জুলাই প্রয়াত হন সায়রা বানুর স্বামী অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। দিলীপ-সায়রা দম্পতির কোনো সন্তান নেই।

১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। ৫৪ বছরের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু।

দিলীপ কুমারের মৃত্যুর খবরে সায়রা বানু বলেছিলেন, ‘সৃষ্টিকর্তা আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিল… দিলীপকে ছাড়া আমার জীবন অর্থহীন, আমি কিছু ভাবতেই পারছি না। দয়া করে সকলে তার জন্য দোয়া করুন’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইসিইউতে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু

আপডেট সময় ১০:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১