ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

হারিকেন ইডা: যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হচ্ছে বহু মানুষকে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মেক্সিকো উপসাগর থেকে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের দিকে এগিয়ে আসছে হারিকেন ‘ইডা’। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানতে পারে। যার কারণে উপকূলীয় এলাকার প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। সূত্র: বিবিসি।

‘ইডা’ এখন চতুর্থ ক্যাটাগরির হারিকেন। সর্বোচ্চ মাত্রার হারিকেন হচ্ছে ক্যাটাগরি-৫। হারিকেন ‘ইডা’র বাতাসের বেগ ঘণ্টায় ২০৯ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে।

এই ঝড় হারিকেন ‘ক্যাটরিনা’র চেয়ে ভয়াবহ হতে পারে। ২০০৫ সালে লুইজিয়ানার গুরুত্বপূর্ণ শহর নিউ ওরলিন্সের প্রায় সবকিছু ধ্বংস করে দিয়েছিল। ১৬ বছর আগে সেবারও ২৯ আগস্ট ভয়ঙ্কর হারিকেন ক্যাটরিনা নিউ ওরলিন্সে আঘাত হানে। এতে শহরটি ধ্বংসস্তুপে পরিণত হয়।

গভর্নর জন বেল এডওয়ার্ডস সতর্ক করে দিয়ে বলেছেন যে, গত ১৫০ বছরে লুইজিয়ানায় আঘাত হানা ঝড়গুলোর মধ্যে ‘ইডা’ সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে। রাজ্যের বাসিন্দাদের সতর্ক করে দিয়ে তিনি শনিবার বলেছিলেন, ‘ঝড়ের প্রকোপ এড়াতে সবাইকে প্রস্তুতি নিতে হবে। ঘুমাতে যাওয়ার আগে আপনি চিন্তা করবেন যে, আপনি ঝড়ে উড়ে যাবেন না নিরাপদ আশ্রয়ে যাবেন। রবিবার দিনের একেবারে শুরু থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করবে।’

লুইজিয়ানার পার্শ্ববর্তী অঙ্গরাজ্য মিসিসিপিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইডা খুব ভয়ঙ্কর ঝড়ে রূপ নিচ্ছে। ফেডারেল সরকার মানুষকে সহায়তা করতে প্রস্তুত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

হারিকেন ইডা: যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হচ্ছে বহু মানুষকে

আপডেট সময় ০৭:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১