ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আফগানিস্তানের সেই নারী এমপির কাছে ক্ষমা চাইল ভারত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আফগানিস্তান পার্লামেন্টের নারী সদস্য রঙিনা কারগারকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো ছিল অনিচ্ছাকৃত ভুল। এখন এমন দাবি করে কারগারের কাছে ক্ষমা চেয়েছে ভারত সরকার। সেইসঙ্গে তাকে দ্রুত জরুরি ভিসার আবেদন করতে বলা হয়েছে।

শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠকে কারগারের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।

গত ২০ আগস্ট ইস্তানবুল থেকে দুবাইয়ের একটি বিমানে নয়াদিল্লির বিমানবন্দরে পৌঁছান তিনি। কূটনৈতিক পাসপোর্ট থাকায় ভিসা ছাড়াই ভারতে পৌঁছাতে পারতেন তিনি। কিন্তু সেখান থেকেই তাকে আফগানিস্তান ফেরত পাঠানো হয়।

আফগান এমপি কারাগার দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান, আফগানিস্তান ও ইরানবিষয়ক দফতরের যুগ্ম সচিব জেপি সিং আমাকে ফোন করেছিলেন। পুরো ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আর আমাকে আপদকালীন ভিসার জন্য আবেদন করতে বলেছেন।

‘আমি জানতে চেয়েছি, সরকারি পাসপোর্ট কি বৈধ নয়, তিনি তার কোনো উত্তর দেননি। আমি তাকে বলেছি, আমার মেয়ের জন্য ১৯ আগস্ট ই-ভিসার জন্য আবেদন করেছিলাম। কিন্তু তার কোনো খবর আসেনি।’

গত ১১ বছর ধরে আফগানিস্তান পার্লামেন্টের সদস্য রঙিনা কারগার। তিনি ফারিয়াব প্রদেশের ওলেসি জিরগার এমপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আফগানিস্তানের সেই নারী এমপির কাছে ক্ষমা চাইল ভারত

আপডেট সময় ০৬:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১