ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ-ভারতের যৌথভাবে কাজের বিপুল সুযোগ রয়েছে

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবস্থায় সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বিশেষ করে পোশাক ও বস্ত্রখাতে বাণিজ্য সুফল ভোগ করতে পারে বলে মনে করেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান।

বিজিএমইএ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিজিএমইএ সভাপতি এসব কথা বলেন।

ফারুক হাসান বলেন, পোশাক ও বস্ত্র ব্যবসার সম্প্রসারণের জন্য বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করার বিপুল সুযোগ রয়েছে।

এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ, মো. মহিউদ্দিন রুবেল, তানভীর আহমেদ, আব্দুল্লাহ হিল রাকিব, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ ও বানিজ্যিক প্রতিনিধি ড. প্রম্যেশ বাসাল উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনার ও বিজিএমইএ সভাপতি রপ্তানি-আমদানি বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পে বিরাজমান সমস্যাগুলো এবং সেগুলোর সমাধানের সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ পোশাক শিল্পের কাঁচামাল বিশেষ করে মেশিনারিজ, কটন, ফেব্রিক্স, রাসায়নিক উপকরণ ও রং আমদানির জন্য ভারতের ওপর নির্ভর করে। অন্যদিকে, ভারত বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি সম্ভাবনাময় বাজার। ভারতের স্থানীয় বাজারের আকার বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে। তাই, বাংলাদেশ ও ভারত উভয় দেশ বাণিজ্য স্বার্থের জন্য একে অপরের পরিপূরক।

তিনি ভারতীয় হাই কমিশনারকে সময় ও ব্যয় সাশ্রয়ের জন্য বেনাপোলসহ স্থল বন্দরগুলোর মাধ্যমে বাণিজ্য সহজীকরণের অনুরোধ জানান। তিনি ব্যবসার প্রয়োজনে বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করা ও ফ্লাইট চালু করারও অনুরোধ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ-ভারতের যৌথভাবে কাজের বিপুল সুযোগ রয়েছে

আপডেট সময় ০৬:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১