ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওমরাহ পালন: সিনোফার্মের টিকাগ্রহীতাদের জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক:   

করোনাভাইরাস মহামারীর কারণে বিদেশিদের জন্য সৌদি আরবে গিয়ে হজ ও ওমরাহ পালন দীর্ঘদিন বন্ধ ছিল। তবে সম্প্রতি শর্ত সাপেক্ষে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করেছে সৌদি কর্তৃপক্ষ। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষ এখন সৌদি আরবে গিয়ে হজ ও ওমরাহ পালনের সুযোগ পাচ্ছে।

কিন্তু জটিলতা হলো টিকা নিয়ে। সৌদি কর্তৃপক্ষ ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে। ফলে যারা হজ ও ওমরাহ পালনে আগ্রহী তাদের এই টিকাগুলোর যেকোনও একটি দুটি ডোজ নিতে হবে।

এক্ষেত্রে বাংলাদেশিরা পড়েছেন বিপাকে। কেননা, বর্তমানে বাংলাদেশে সিনোফার্মের টিকাই দেওয়া হচ্ছে। তাছাড়া আগে অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা নিয়েছেন এমন মানুষের সংখ্যাও কম। অধিকাংশ মানুষকেই দেওয়া হয়েছে সিনোফার্মের টিকা।

এ পরিস্থিতিতে বিষয়টির সুরাহার জন্য হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। সংগঠনটির সভাপতি এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশের নাগরিকদের ওমরাহ হজে অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি প্লেনের টিকিটের দাম কমানো এবং ফ্লাইটের আগে পিসিআর টেস্টে কোভিড–১৯ পজিটিভ এলে তাদের টিকিট আবার ইস্যুর বিষয়টি নিশ্চিত করতে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।

বাংলাদেশের নাগরিকদের ওমরাহ হজ নিশ্চিতে এ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য হাব গত রবিবার এক ওয়েবিনারের আয়োজন করে। আলোচনায় অন্যান্যের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আলদুহাইলান অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওমরাহ পালন: সিনোফার্মের টিকাগ্রহীতাদের জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান

আপডেট সময় ০৬:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১