ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

বারিধারাকে উড়িয়ে শেখ রাসেলের বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:   

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বারিধারাকে ৫-১ ব্যাবধানে হারিয়ে জয়ে ফিরল শেখ রাসেল। ম্যাচে জোড়া গোল করেন উগোচুকোও ওবি মনেকে ও বখতিয়ার দুইশোবেকভ।

বাকি গোলটি আসে মোহাম্মদ রুমন হোসেনের পা থেকে।

সোমবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ২৪ মিনিটের মাথায় ওবি মনেকের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ৩৩তম মিনিটে প্রথম গোলে সহায়তাকারী দুইশোবেকভের পেনাল্টি থেকে দেয়া গোলে স্কোরলাইন দ্বিগুণ করে এস বি টিটুর শিষ্যরা। ঠিক ২ মিনিট পর গোল করে ব্যবধান আরো বাড়ায় রুমন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে খালেকুর জামানের সহায়তায় নিজের দ্বিতীয় গোলের দেখা পান দুইশোবেকভ।

বিরতির পর খেলতে নেমে ৫৭তম মিনিটে এম. আবদুল্লাহর সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন শেখ রাসেলের স্কোরলাইন ৫-০ করেন ওবি মনেকে। এদিকে বিশাল ব্যবধানে পিছিয়ে থাকা বারিধারা গোলের দেখা পায় ৮০তম মিনিটে। পেনাল্টি থেকে গোলটি করেন দলের স্ট্রাইকার সুমন রেজা। এরপর আর কোনো গোল না হলে ৫-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।

২২ ম্যাচে ১০ জয় ৯ হার ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে শেখ রাসেল। অপরদিকে এক ম্যাচ বেশি খেলে ৪ জয় ও ১২ হার ও ৭ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে এগারোতে অবস্থান করছে বারিধারা। এই লিগে ইতোমধ্যে চ্যাম্পিয়নের মুকুট পরেছে বসুন্ধরা কিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

বারিধারাকে উড়িয়ে শেখ রাসেলের বড় জয়

আপডেট সময় ০৭:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১