ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কোহলিদের বোতল ছুড়ে মারলেন ইংলিশ সমর্থকরা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইংল্যান্ড সফরে ইংলিশ সমর্থকদের তোপের মুখে ভারতীয় ক্রিকেট দল।

লর্ডসে চলমান টেস্টের তৃতীয় দিনে শনিবার বাউন্ডারির পাশে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুল। ইনিংসের ৬৯তম ওভারে বল করছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

সেই সময় স্ট্রাইকে ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এমন সময় রাহুলকে লক্ষ্য করে গ্যালারি থেকে বেশ কয়েকটি শ্যাম্পেনের বোতলের হেড ছুড়ে মারেন ইংলিশ সমর্থকরা।

ইংলিশ সমর্থকদের এমন আচরণ মেনে নিতে পারেননি রাহুল। সঙ্গে সঙ্গে তিনি বিরাট কোহলিকে বিষয়টি জানান। ভারতীয় অধিনায়ক রাহুলকে আবার সেই ছিপিগুলো গ্যালারিতেই ছুড়ে দিতে বলেন। অধিনায়কের কথামতো একটি ছিপি তিনি গ্যালারিতে ছুড়ে মারেন।

তবে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায়।প্রথম ইনিংসে লোকেশ রাহুলের ১২৯ রানের ইনিংসে ভর করে ৩৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক জো রুটের ১৮০ রানের অনবদ্য ইনিংসে ভর করে ২৭ রানের লিড নিয়ে ৩৯১ রানে ইনিংস গুটায় ইংল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোহলিদের বোতল ছুড়ে মারলেন ইংলিশ সমর্থকরা

আপডেট সময় ০৮:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১