ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ইয়ার্নের মূল্য না বাড়ানোর অঙ্গীকার

আকাশ জাতীয় ডেস্ক: 

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিদ্যমান প্রবৃদ্ধি ধরে রাখার লক্ষ্যে দেশীয় বাজারে ইয়ার্নের অযৌক্তিক হারে দাম বাড়ছে না। গত ১০ আগস্ট ইস্যুকৃত সর্বশেষ পি-আইতে ইয়ার্নের যে মূল্য উল্লেখ করা হয়েছে, তা আর বাড়ছে না বলে জানিয়েছে বিজিএমইএ।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সঙ্গে পোশাকখাতের তিনটি সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ টেরিটাওয়েল ও লিনেন প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিটিটিএলএমইএ) আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ’র সভাপতি এ কে এম সেলিম ওসমান, এমপি ও প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিটিএলএমইএ’র চেয়ারম্যান এম শাহাদাৎ হোসেন এবং বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন অংশ নেন। বিজিএমইএ’র সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ এবং বিটিএমএ’র সাবেক সভাপতিদ্বয় তপন চৌধুরী ও এ. মতিন চৌধুরী

সভায় বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন পোশাক শিল্পের নেতাদের আরও আশ্বস্ত করে বলেন, বিটিএমইএ’র সদস্যভুক্ত মিলগুলো এলসি ওপেনসহ ও সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নূন্যতম ১৫ দিনের মেয়াদ উল্লেখ করে পি-আই ইস্যু করবে, যা কিনা সাম্প্রতিক সময়ে খুব স্বল্প সময়ের মেয়াদ দিয়ে ইস্যু করা হচ্ছিলো। পি-আই হচ্ছে জাহাজীকরনের পূর্বে সরবরাহকারী কর্তৃক ক্রেতার কাছে পাঠানো আনুমানিক চালানপত্র।

সভায় উপস্থিত নেতারা একমত হন যে ইয়ার্নের মূল্য কমানোর জন্য পরবর্তী ১৬ আগস্ট তারা আরও একটি বৈঠকে বসবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ইয়ার্নের মূল্য না বাড়ানোর অঙ্গীকার

আপডেট সময় ০৬:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১