ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

রাবির রেললাইন থেকে ট্রেনে কাটা অজ্ঞাত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেললাইন থেকে ট্রেনে কাটা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে দুর্ঘটনা নাকি তাকে খুন করে এখানে ফেলা হয়েছে, এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার সকাল ৬টার দিকে ঈশ্বরদী থেকে রহনপুরগামী আইআর ট্রেনে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।

তিনি বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের দুইশ গজ পূর্বে রেললাইন থেকে লাশটি উদ্ধার করে। আনুমানিক ৪০ বছর বয়সী এই ব্যক্তি সকাল ৬টা ৫ মিনিটের দিকে ঈশ্বরদী থেকে রহনপুরগামী আইআর ট্রেনে কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে।’

বেলা ১১টা পর্যন্ত লাশটির নাম-পরিচয় কেউ সনাক্ত করতে পারেনি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে তিনি দুর্ঘটনায় পড়েন সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

রাবির রেললাইন থেকে ট্রেনে কাটা অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭