ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুবকের বিশেষ অঙ্গে আংটি, অস্ত্রোপচার করতে ডাকা হলো দমকল বাহিনী!

আকাশ নিউজ ডেস্ক:

যেকোনো বড় ধরনের আগুন লাগার ক্ষেত্রেই সাধারণত ডাক পড়ে দমকল কর্মীদের। কিন্তু হাসপাতালে অস্ত্রোপচারের সময় ডাকা হলো দমকলের কর্মীদের! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সম্প্রতি ব্রিটেনে ঘটেছে এমনই ঘটনা। যেখানে অপারেশনের জন্য ডাকা হয় দমকল কর্মীদের।

কিন্তু কেন ডাকতে হলো দমকল কর্মীদের? জানা গেছে, সম্প্রতি এক যুবক আজব অসুস্থতা নিয়ে ভর্তি হন হাডারসফিল্ড রয়্যাল ইনফার্মারি হাসপাতালে। দেখা যায়, তার পুরুষাঙ্গে আটকে রয়েছে ধাতুর আংটি। কিছুতেই তা বের করা সম্ভব হচ্ছিল না। এরপরই ওয়েস্ট ইয়র্কশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের অন্তর্গত টেকনিক্যাল রেসকিউ সার্ভিসের কর্মকর্তাদের সাহায্য চান চিকিৎসকরা। তারাই এসে যন্ত্র দিয়ে ওই আংটিটি কেটে বের করেন।

এ প্রসঙ্গে হাসপাতালের প্রাক্তন এক কর্মকর্তা জানান, ‘আমি জানি না ওই যুবক কেন এমন কাজ করলেন। তবে আমার যেটুকু মনে হয়, পুরুষাঙ্গের দৃঢ়তা ধরে রাখতেই ওই কাণ্ড ঘটিয়েছে যুবকটি। এই ঘটনা খুবই বেদনাদায়ক। তবে এই আংটিটি দ্রুত বের না করতে পারলে, ওই যুবকের পুরুষাঙ্গে গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা ছিল। এই ধরনের কাজ কখনোই ধাতব আংটি দিয়ে করা উচিত নয়। প্রয়োজনে রবারের জিনিস ব্যবহার করা উচিত।’
জানা গেছে, ওই যুবককে গত ২২ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

যুবকের বিশেষ অঙ্গে আংটি, অস্ত্রোপচার করতে ডাকা হলো দমকল বাহিনী!

আপডেট সময় ১১:৪০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১