ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এনআইডি কার্ড নিয়ে গেলেই টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ইউনিয়ন পরিষদের (ইউপি) টিকা দান কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড নিয়ে গেলেই টিকা দিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, টিকা আরও বেশি হাতে এলে তখন আমরা আরও নিচে যেতে পারবো। অর্থাৎ ওয়ার্ড পর্যায়ে আমরা চিন্তা ভাবনায় রেখেছি।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ‘কোভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধিনিষেধের কার্যক্রম পর্যালোচনা ও কোভিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম জোরদারকরণ’ বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবসহ প্রশাসনের প্রতিনিধিরা।

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, টিকা দেওয়ার বিষয়ে আমরা বেশি জোড় দিচ্ছি। সে কারণে আমরা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ কেন্দ্র স্থাপন করছি। যেখান থেকে ইউনিয়নের সব লোকজন যারা টিকা নিতে চায় তারা ওখানে এসে টিকা নিতে পারবেন। এই সুবিধাটা আমরা করে দিচ্ছি।

তিনি বলেন, এনআইডি কার্ড নিয়ে গেলেই টিকা দিতে পারবেন। আমরা চাচ্ছি যারা পঞ্চাশোর্ধ নারী এবং পুরুষ যারা বেশি সংক্রমিত হচ্ছে তারা ৭৫ শতাংশ ঢাকা শহরের হাসপাতালে আছেন এবং তারা টিকা নেয়নি তাই ৯০ শতাংশ। তাদের মধ্যেই মৃত্যুহার বেশি। সে কারণে ওই দিকে আমরা জোর দিচ্ছি। যারা পঞ্চাশোর্ধ আছেন তারা যেন ইউনিয়ন পর্যায়ে এসে টিকা নিতে পারেন। টিকা আরও বেশি যখ আসবে তখন আমরা আরও নিচে যেতে পারবো। অর্থাৎ ওয়ার্ড পর্যায়ে আমরা চিন্তা ভাবনায় রেখেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এনআইডি কার্ড নিয়ে গেলেই টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১