ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সামনে এল আমির ও কিরণের ডিভোর্সের কারণ

আকাশ বিনোদন ডেস্ক :

১৫ বছর সংসার করার পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন আমির খান ও কিরণ রাও। অনেকেই তাদের এ বিচ্ছেদ মেনে নিতে পারেননি। যদিও এখন পর্যন্ত জানা যায়নি কেন একে-অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন। তবে, হঠাৎই সামনে এল বড় খবর! বিশ্বস্ত সূত্রের বরাতে ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে তাদের বিচ্ছেদ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বিশ্বস্ত সূত্র বলছে, ২০১৯ সালে নাকি একে-অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে শুরু করেছিলেন আমির-কিরণ। একে-অপরের প্রতি কোনও বিদ্বেষ না থাকলেও, অনুভূতি নাকি হারিয়ে গিয়েছিল। একটা বন্ধুত্বের সম্পর্ক শুধু রয়ে গিয়েছিল। তখনই তাঁরা সিদ্ধান্ত নেন পৃথক হওয়ার। প্রেস জার্নালে আমিরের কো-স্টার ফাতিমার কথাও বলা হয়েছে।

সূত্রের বরাতে গণমাধ্যমটি আরও জানায়, ফাতিমার সঙ্গে আমিরের সম্পর্কের খবর সত্য! আর তাই একে-অপরের প্রতি ঘৃণা নিয়ে বা অবিশ্বাস নিয়ে না থেকে, আলাদা থাকার কথা ভাবতে শুরু করেছিলেন এই জুটি।

উল্লেখ্য, এর আগে এক যৌথ বিবৃতিতে আমির ও কিরণ জানান, স্বামী-স্ত্রীর সম্পর্ক না থাকলেও সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে থাকবেন তারা। এমনকি সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্য প্রজেক্ট— যেগুলোতে তাদের প্যাশন রয়েছে সেগুলোতেও একসঙ্গে কাজ করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সামনে এল আমির ও কিরণের ডিভোর্সের কারণ

আপডেট সময় ১১:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১