ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪১৩ রানে অলআউট বাংলাদেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক ভবিষ্যতে বিশ্বে শোষণ নীতির জায়গা হবে না: ইরানের প্রেসিডেন্ট জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটোয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: রাশেদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আইসিসি না, আমিই ক্রিকেটের বস: গেইল

আকাশ স্পোর্টস ডেস্ক:

কয়েক বছর আগেই নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের ‘ইউনিভার্স বস’ ঘোষণা করেছিলেন ক্রিস গেইল। তার এই ঘোষণায় কেউ আপত্তি করেনি।

কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে ছাড়ানোর মতো কেউ নেই। এরপর থেকে ব্যাটে ‘ইউনিভার্স বস’ স্টিকার লাগিয়ে মাঠে নামতেন। কিন্তু এখন তার ব্যাটে স্টিকার থাকে শুধু ‘দ্য বস’। এর পেছনের কারণ ব্যখ্যা করতে গিয়ে রসিক এই ক্রিকেটার বলেছেন, আইসিসি নয়, তিনিই ক্রিকেটার বস।
সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ক্রিস গেইল। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে তিনি ৩৮ বলে ৭ ছক্কায় ৬৭ রান করে অজিদের উড়িয়ে দেন। প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন।

ম্যাচ শেষে তার ব্যাটে ‘দ্য বস’ লেখার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘এখানে শুধু লেখা ‘দ্য বস। ‘ আসলে তো এটা ‘ইউনিভার্স বস। ‘ তবে আইসিসি চায় না আমি ‘ইউনিভার্স বস’ ব্যবহার করি। তাই সংক্ষপ্তি করে শুধু ‘দ্য বস’ করে নিয়েছি। কারণ আমিই তো বস!’

সাংবাদিকরা তখন গেইলকে মজা করে প্রশ্ন করেন, আইসিসিই তো ক্রিকেটের আসল বস। তাই নয় কি? হেসে ফেলে গেইল বলেন, ”না না না, তারা নয়, আমিই, আইসিসি নয়, টেকনিক্যালি আমিই ক্রিকেটের বস। ১৪ হাজার টি-টোয়েন্টি রান করতে পারা দারুণ অর্জন। এখন আমার নিজেকে লক্ষ্য দেওয়া উচিত ১৫ হাজার। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার করতে পারা খুবই তৃপ্তির। আশা করি, আরও অনেক রান আসবে এবং দেখিয়ে দিতে পারব, এখনও আমার সামর্থ্য কতটা আছে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

আইসিসি না, আমিই ক্রিকেটের বস: গেইল

আপডেট সময় ০৭:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১