ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঠিক আছি ভয় পাবেন না, ফেসবুক লাইভে কবীর সুমন

আকাশ নিউজ ডেস্ক:

কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন জানান, আমি ঠিক আছি, ভয় পাবেন না। রোববার আমি ঢোক গিলতে পারছিলাম না, খাওয়া দাওয়া তো দূরের কথা। এরপরেই আমাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক দিবসের দিন বলছি, আমাকে যারা সুস্থ করে তুলছেন, তাদের ধন্যবাদ।

কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থেকে ফেসবুক লাইভে এসে এমনটি জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বাম জামানায় কলকাতার চিকিৎসা পরিকাঠামো তলানিতে নেমে গিয়েছিল। তৃণমূল সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়েছে। আমি অসুস্থতার কারণে হল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ডের হাসপাতালে ভর্তি থেকেছি। কিন্তু এই ধরনের চিকিৎসা পায়নি। পশ্চিমবঙ্গ রাজ্যের হাসপাতালের চিকিৎসায় রয়েছে মানবিক স্পর্শ। যা বাংলার চিকিৎসাকে আরও এগিয়ে রাখে।’

এতো উন্নতির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মদন মিত্রকেও ধন্যবাদ জানান কবীর সুমন।

গত ২৮ জুন থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে কবীর সুমন করোনায় আক্রান্ত সন্দেহ করা হলেও কয়েক দফায় তার টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। তাই তাকে সাধারণ কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঠিক আছি ভয় পাবেন না, ফেসবুক লাইভে কবীর সুমন

আপডেট সময় ১১:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১