ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গৃহবধূকে ধর্ষণ, ভয়ে বোনকে শেকলে বেঁধে রাখে ভাই

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের হিজলায় বিয়ের আশ্বাস দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পর প্রভাবশালীদের ভয়ে বোনকে ঘরে শেকলে বেঁধে রাখেন ভাই।

মামলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা গ্রামের আলমগীর তালুকদারের ছেলে সোহেল তালুকদার নামে এক যুবককে আসামি করা হয়েছে। সোহেল ওই ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান তালুকদারের ভাতিজা।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, মূলত ভিকটিমকে শেকল দিয়ে ঘরের খাটের সঙ্গে বেঁধে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে সেখানে যাওয়ার আগে শেকল খুলে ফেলা হয়। পরে জানতে পারি, ভিকটিমকে তার ভাই শেকল দিয়ে বেধে রেখেছিল।

তিনি জানান, শেকল দিয়ে বেধে রাখার বিষয়ে কোনো অভিযোগ নেই ভিকটিমের। তবে সে সোহেল তালুকদার নামে এক যুবকের নামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন।

ওসি জানান, মামলার পর ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রাখা হয়েছে।

ভিকটিমের পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গুয়াবাড়িযা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান তালুকদারের ভাতিজা সোহেল তালুকদার ইতিপূর্বে ওই গৃহবধূর বাবার বাড়ির গ্রামে গিয়েছিলেন। তখন সোহেলের সঙ্গে একাধিক সন্তানের জননী ওই ভিকটিমের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাদের দুজনের মধ্যে পরকীয়ার সম্পর্ক হয় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে সোহেল তাকে একাধিক বার ধর্ষণ করেন।

কিছুদিন আগে ভিকটিম বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সোহেল সবকিছু অস্বীকার করে। পরে গত ২৭ জুন ভিকটিম বিয়ের দাবিতে সোহেলের বাড়িতে গেলে, তিনি পালিয়ে যান। ওই সময় সোহেলের পরিবার মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ভাইয়ের কাছে দিয়ে দেয়।

ভিকটিমের ভাই স্থানীয় সাংবাদিকদের জানান, সোহেলের চাচা চেয়ারম্যান হওয়ায় এবং তার পরিবার এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে কিছু করার সাহস পাইনি। আর উপায় না পেয়ে বোনকে ঘরের মধ্যে শেকল দিয়ে আটকে রাখি। তবে এ বিষয়ে ভিকটিমের স্বামী অবগত নন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ভাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহবধূকে ধর্ষণ, ভয়ে বোনকে শেকলে বেঁধে রাখে ভাই

আপডেট সময় ০৯:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১